ঢাকা রবিবার, মে ২৪, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


স্মার্ট প্রতিনিধি
১৫:২৬ - রবিবার, মে ২৪, ২০২৬
নোয়াখালীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীর মাইজদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (তারিখ উল্লেখযোগ্য) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিশু-কিশোর মেলা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তধারা’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, যা গভীর উদ্বেগজনক। শিশু রামিসার মতো নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সর্বত্র শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন শিশু-কিশোর মেলার সম্পাদক দীপা মজুমদার, নোয়াখালী জেলার সংগঠক রবিউল ইসলাম, মুক্তধারার উপদেষ্টা মুনতাহার প্রীতি এবং অভিভাবক প্রতিনিধি নয়ন। সংহতি জানিয়ে বক্তব্য দেন প্রাপ্তি নারী সংস্থার প্রতিনিধি আরমান আক্তার মুনাসহ অন্যান্যরা। সমাবেশ পরিচালনা করেন মুক্তধারার সংগঠক সইফুল ইসলাম সাকিব।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।