ঢাকা বুধবার, মার্চ ১১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

জাকসুর নির্বাচনে হল জিএস নির্বাচিত হয়েছেন নোয়াখালীর নাবিলা


স্মার্ট প্রতিবেদক
১২:৩৬ - রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
জাকসুর নির্বাচনে হল জিএস নির্বাচিত হয়েছেন নোয়াখালীর নাবিলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ এ রোকেয়া হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের মো. নাসির উদ্দিনের মেয়ে নাবিলা মেহজাবিন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

নাবিলা মেহজাবিন জেলার চাটখিল উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে  এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন তিনি। 

তিনি জাবি অর্থনীতি বিভাগ শিক্ষার্থী সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নাবিলা মেহজাবিন জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রথম থেকেই সম্পৃক্ত থেকেছেন তিনি এবং হল সংসদের নির্বাচনে নির্বাচিত হতে সাধারণ ছাত্রীরা তাকে উৎসাহিত করেছেন এবং ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তিনি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে রোকেয়া হলে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এবং নির্বিঘ্ন পাঠদানের পরিবেশ নিশ্চিতে হল প্রশাসনকে ও ছাত্রীদের মতামত নিয়ে কাজ করবেন বলেও জানান নাবিলা মেহজাবিন।