

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুন লাগার সময় নিহত ও আহত ব্যক্তিরা বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়ে ছিলেন। ফলে তারা বের হওয়ার সুযোগ পাননি।
জানা গেছে, নিহত ৬ বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।