ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে মাই টিভির প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন


স্মার্ট প্রতিনিধি
১৬:১৭ - বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
নোয়াখালীতে মাই টিভির প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মাই টিভির ১৭ বছর পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাই টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি ইউনুস শিকদার বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা আবদুল মোতালেব আপেল।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এস.এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসিম শুভ, স্টার নিউজের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত এবং শাহাদাত বাবুসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে মাই টিভির দীর্ঘ ১৭ বছরের সফল যাত্রার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এতে মাই টিভি পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল কামনা করা হয় এবং আগামীর পথচলা আরও সুগম করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।