রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে।
শুক্রবার রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ড. মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে রয়েছেন।