প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের
সভাপতি আলাউদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় মৎস্য পদকের
স্বর্ণপদক গ্রহণ করছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছবিটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।