জিয়া পরিবারের হাত ধরে বাংলাদেশ-জাপান সম্পর্কের ঐতিহাসিক পথচলা
বাংলাদেশের উন্নয়নযাত্রায় দীর্ঘদিনের অংশীদার জাপান। অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির সহযোগিতা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুই দেশের এই অংশীদারত্বের ভিত্তি আরও সুদৃঢ় করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। টোকিওর প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা জোরদারে কার্যকর অগ্রগতি হবে।