২০ মিনিটের সাইবার হামলায় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ক্ষতি
বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলার ঘটনায় ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মাত্র ২০ মিনিটের ব্যবধানে প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিজিটাল ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলারের সম্পদ সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় উত্তর কোরিয়াভিত্তিক কুখ্যাত হ্যাকার গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ করছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। ইতোমধ্যে চুরি হওয়া অর্থের প্রায় অর্ধেক জব্দ করা গেলেও বাকি সম্পদ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বাইন্যান্স।