কিডনির জটিল সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক এটিএম মাওলাদাদ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক লিয়াকত আলী খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। লিয়াকত আলী খান তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
তাঁর পরিবারও দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।