বিদায়ী ম্যাচে হলুদ ও লালকার্ড পেলেন মেসি!
ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে এই দুই কার্ডই হয়ে উঠল বিশেষ সম্মানের স্মারক। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় দিয়ে শেষ হয়েছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শেষ বাঁশি বাজার পর যখন স্টেডিয়ামের সব আলো মেসিকে ঘিরে, তখন তার দিকে এগিয়ে আসেন ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার।