নোয়াখালীর হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা শহরের কলেজ রোডে প্রেসক্লাব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফিরোজ উদ্দিনের
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাতিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি
মাওলানা একিউএম ইদ্রিস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান।
এসময়
নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক
টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, চ্যানেল আই নোয়াখালী
প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, এখন টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি নাসিম
শুভ’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা,
পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ
অংশ নেন।
বক্তারা বলেন,
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে গণমাধ্যমকে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল
ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পেশাগত নৈতিকতা বজায় রেখে সমাজের উন্নয়ন ও
মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।