ঢাকা রবিবার, মার্চ ১৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত


স্মার্ট প্রতিনিধি
১৪:৪৮ - রবিবার, মার্চ ১৫, ২০২৬
স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনকারী ও রপ্তানিকারকদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)র দ্বি-বার্ষিক নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বাপার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকল পদে একক প্রার্থী হওয়ায় ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করেন। এতে পূন:রায় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন স্টার লাইন ফুড প্রোডাক্ট লিমিটেড এর পরিচালক মাঈন উদ্দিন। এর আগে তিনি ২০২৩-২০২৪ সালে কমিটির নির্বাচনে বিপুল ভোটে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হন।

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাপার ২০২৬-২০২৮ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন বোর্ড। তফসিল মোতাবেক যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সকল পদে একক প্রার্থী হওয়ায় সভাপতি ও সম্পাদকসহ ১৫টি পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন লালতীর সীড লি: এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম, সিনিয়র সহ সভাপতি প্রাণ এগ্রো লি: এর পরিচালক উজমা চৌধুরী, সহ সভাপতি প্যারাগন এগ্রো লি এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, সাধারণ সম্পাদক বোয়ালখালী এগ্রো বেইজড ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনা অংশীদার ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, কোষাধ্যক্ষ আহমেদ ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ। সদস্য নির্বাচিত হয়েছেন লালমাই ফুড প্রোডাক্টস লিঃ এর পরিচালক এনায়েত রশিদ, মেরিডিয়ান ফুডস লি: এর চেয়ারম্যান কোহিনুর কামাল, কিশোয়ান স্ন্যাকস লি: এর পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মাজেস্টিক এন্টারপ্রাইজ লি: এর ব্যবস্থাপনা পরিচালাক মোহাম্মদ বাবুল সারেং, থাই ফুড প্রোডাক্টস এর স্বত্তাধিকারী মাইকেল দে, স্টার লাইন ফুড প্রোডাক্টস লি: এর পরিচালক মাঈন উদ্দিন, ফাহমিদা কনজুমার প্রোডাক্টস এর স্বত্ত্বধিকারী মোহাম্মদ আল এমরান, হাবিব ফুড প্রোডাক্টস এর স্বত্ত¦াধিকারী মো. লাভলু হোসেন, নীড এগ্রো ফুডস এর স্বত্ত্বাধিকারী মো. মিজানুর রহমান ও এফ এ ফুড প্রোডাক্টস এর স্বত্ত্বাধিকারী পাপন রহমান।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও নির্বাচন বোর্ডের সদস্য ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হাসিব সরকার ও শেখ শামসুল আরেফীন।

উল্লেখ্য: স্টার লাইন ফুড প্রোডাক্ট লি: এর পরিচালক মাঈন উদ্দিন দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দেশের খ্যাতিমান স্টার লাইন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি দেশ বিদেশের বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। বাপা’র দ্বি-বার্ষিক নির্বাচনে তাকে পূন:রায় কার্য নির্বাহী সদস্য নির্বাচিত করায় তিনি সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।