ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


স্মার্ট ক্রীড়া প্রতিবেদক
১৩:০৩ - বুধবার, এপ্রিল ১, ২০২৬
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে আজ প্রর্থমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

সেমিফাইনালের প্রথমার্ধটা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মানিকের দুর্দান্ত এক হেডে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই নেপালের রক্ষণে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১১ মিনিটে ডান প্রান্তে পাওয়া একটি শর্ট সেট-পিস থেকে বল পান মুর্শেদ আলী। তার হাওয়ায় ভাসানো দারুণ এক ক্রসে হেডে নেপালের গোলরক্ষককে বোকা বানান মানিক।

এর ঠিক দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারত। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এরপর ২১ মিনিটে সুলিভানের তৈরি করা সুযোগ থেকে নাজমুলের একটি হেড অবিশ্বাস্যভাবে এক হাতে ডাইভ দিয়ে রুখে দেন নেপালি গোলরক্ষক পেম্বা নুরবু।

ম্যাচের ৩৮ মিনিটে মুর্শেদ আলীর বুলেট গতির শট পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।