ঢাকা শনিবার, জুন ২৭, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

সোনাইমুড়ীতে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ


স্মার্ট প্রতিনিধি
১৫:০৬ - শনিবার, জুন ২৭, ২০২৬
সোনাইমুড়ীতে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে নোয়াগাঁও ইলেভেন স্টার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও আলী আজ্জন মাস্টার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মেগা ফাইনালে তায়েব স্পোর্টিং ক্লাব ২-০ গোলে এসএসসি ব্যাচ ২০২২ বন্ধুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ও ক্রীড়ানুরাগী জহিরুল ইসলাম বাবলু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্রীড়ানুরাগী ও সমাজসেবক আশরাফ আহমেদ, আরহান মাহফুজ, তুহিন মাহমুদ ও রাসেদ আলম।

নোয়াগাঁও ইলেভেন স্টার আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ঘিরে মাঠে ফুটবলপ্রেমীদের ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ লক্ষ্য করা যায়।

গত ১২ জুন উদ্বোধন হওয়া এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নিজেদের নৈপুণ্য প্রদর্শন করে শেষ পর্যন্ত তায়েব স্পোর্টিং ক্লাব শিরোপা জিতে নেয়।