ঢাকা শনিবার, মার্চ ৭, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় উজ্জ্বল


স্মার্ট প্রতিনিধি
১৫:১১ - শনিবার, মার্চ ৭, ২০২৬
নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় উজ্জ্বল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা শাখার আসন্ন কমিটিকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে সাংগঠনিক সম্পাদক পদকে ঘিরে বেশ কয়েকটি নাম আলোচনায় থাকলেও রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত সাইফুল ইসলাম উজ্জ্বলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা বেশি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা এবং দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ তাকে এই পদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে সামনে নিয়ে এসেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম উজ্জ্বল দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিগত সময়ের প্রায় প্রতিটি আন্দোলন কর্মসূচিতে নোয়াখালীর রাজপথে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। বিশেষ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং দলীয় প্রধানের মুক্তির দাবিতে কর্মসূচিগুলোতে তিনি সামনের সারিতে ছিলেন। এছাড়াও জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানেও তার অগ্রণী ভূমিকা ছিল বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন তিনি। দলীয় আদর্শে অবিচল থাকার কারণে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও রিমান্ডের শিকার হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবুও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি, যা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।

জেলার বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। কর্মীদের ব্যক্তিগত ও সাংগঠনিক সমস্যায় পাশে দাঁড়ানো এবং সাধারণ শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত করতে তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নেতাকর্মীদের মতে, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সাইফুল ইসলাম উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক পদের জন্য একজন যোগ্য প্রার্থী। সংগঠনের ভেতরের শৃঙ্খলা বজায় রাখা এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে তিনি মেধাভিত্তিক ও আধুনিক রাজনৈতিক চর্চায় গুরুত্ব দেন।

নোয়াখালী জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এমন একজন সাংগঠনিক সম্পাদক প্রত্যাশা করেন যিনি মাঠের রাজনীতি থেকে উঠে এসেছেন এবং কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে সক্ষম। তাদের বিশ্বাস, সাইফুল ইসলাম উজ্জ্বল এই দায়িত্ব পেলে নোয়াখালী জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

সার্বিকভাবে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দলীয় ত্যাগ ও শ্রমের যথাযথ মূল্যায়ন করে সাইফুল ইসলাম উজ্জ্বলকে দায়িত্ব দেওয়া হলে নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় হবে এবং সংগঠনের কার্যক্রম নতুন গতি পাবে।