ঢাকা মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

জুলাই-আগস্ট বিপ্লবে স্ফুলিঙ্গ ছিলেন ওসমান হাদি: বরকত উল্লাহ বুলু


স্মার্ট প্রতিনিধি
১৫:৫৭ - মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
জুলাই-আগস্ট বিপ্লবে স্ফুলিঙ্গ ছিলেন ওসমান হাদি: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, জুলাই-আগস্টের বিপ্লবে স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছিলেন ওসমান হাদি। তিনি ছিলেন একাধারে মেধাবী, সাহসী ও দেশপ্রেমিক নেতা, যার মতো নেতৃত্ব বিরল।

তিনি বলেন, ওসমান হাদির বক্তব্যে সবসময়ই দেশপ্রেমের প্রতিফলন দেখা গেছে। তিনি বলতেন, ঘুমের মধ্যেও তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখতেন। তার চিন্তা-চেতনায় সারাদেশ যেন বেগম খালেদা জিয়াকে ঘিরেই আবর্তিত হতো। একটি মানচিত্র, একটি পতাকা, সবকিছুতেই তিনি খালেদা জিয়াকে উপলব্ধি করতেন। তিনি ছিলেন বাংলাদেশের মায়ের প্রতীক।

বুলু আরও বলেন, আমরা তাকে গভীরভাবে স্মরণ করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টি, নোয়াখালী জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাট। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ উদ্দিন মুরাদ, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।