ঢাকা বুধবার, এপ্রিল ১৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা


স্মার্ট প্রতিনিধি
১৪:১৩ - বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা

নোয়াখালীতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নোয়াখালী সদর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হোমায়রা ইসলাম বলেন, ভাষাগত সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় দক্ষতার অভাব দেশের অভিবাসীদের বিদেশে উন্নত জীবিকা অর্জনের পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, অনেক অভিবাসী অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশে গিয়ে প্রতারণা, নির্যাতন ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সঠিক প্রক্রিয়ায় বিদেশগমনের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. মোশরেফুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মানস মন্ডল ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশনস) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, যুব সংগঠক এবং বিদেশফেরত নারী-পুরুষ অভিবাসীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর মো. ইমাম উদ্দিন।

এ সময় বিদেশফেরত অভিবাসী নুর আজমের হাতে ৮৬ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।