ঢাকা রবিবার, নভেম্বর ৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি


স্মার্ট প্রতিনিধি
৭:৫৭ - শনিবার, নভেম্বর ৭, ২০২৬
সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

নোয়াখালীর সেনবাগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার সকালে সেনবাগ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।