ঢাকা শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

পর্তুগিজ প্রিন্স-প্রিন্সেসের ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’ সম্প্রসারণের উদ্যোগ


স্মার্ট প্রতিনিধি
১২:৫৮ - বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
পর্তুগিজ প্রিন্স-প্রিন্সেসের ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’ সম্প্রসারণের উদ্যোগ

নোয়াখালীর সেনবাগে জেএএফ ফাউন্ডেশনের উদ্যোগে ‘অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ভিশন’ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ফাউন্ডেশনের বিভিন্ন অর্জন, চলমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’ সম্প্রসারণের উদ্যোগের কথা জানিয়েছেন পর্তুগিজের প্রিন্স ও  প্রিন্সেস।  

বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাই স্কুলের শতবর্ষী প্রাঙ্গণে লন্ডন টি এক্সচেঞ্জের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পর্তুগালের রাজপরিবারের সদস্য এইচআরএইচ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা, ডাচেস অব কোইমব্রা এবং তাঁর স্বামী দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, জেএএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থীমা, ফারাজানা ফারুক ফ্রিমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় ফাউন্ডেশনের কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়নাধীন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’-এর কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা ও গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন অতিথিরা।

জেএএফ ফাউন্ডেশনের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে শিক্ষা, উন্নয়ন ও নতুন সম্ভাবনা সৃষ্টিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।