ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

জামায়াতের মাথা ঠিক নাই, ঢাকসু-মাকসু সব চুরি করেছে এরা: ফারুক


স্মার্ট প্রতিনিধি
১৫:৪৫ - রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
জামায়াতের মাথা ঠিক নাই, ঢাকসু-মাকসু সব চুরি করেছে এরা: ফারুক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক বলেছেন- জামায়াতের মাথা ঠিক নাই। পঞ্চান্ন বছর আগে যারা আমার মা-বোন-ভাইদের নির্যাতন করেছে, আমরা আপনাদের ভুলি নাই। এসময় তিনি নিজ এজেন্ডদের সতর্ক করে বলেন, খবরদার চোরের রাজা এরা, ঢাকা শহরের সব ডাকসু-মাকসু সব চুরি করেছে এরা।

রোববার বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার অম্বর নগর ইউনিয়নে ২নং ওয়ার্ডের এতিম আলী জমাদার বাড়িতে স্থানীয় বিএনপি নেতা নুরুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে  বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এসব কথা বলেন।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুকী থিমা, আসাদ পারভেজ, নির্বাচন কেন্দ্র কমিটি আহ্বায়ক মোহাম্মদ আলী সুফল, সদস্য সচিব মোজাম্মেল হোসেন বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রোখেন।

এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী’সহ শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।