ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

স্বাধীনতা পরবর্তী জনপ্রতিনিধিরা জনগনের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে: ফিরোজ আলম


স্মার্ট প্রতিনিধি
১৩:৪৭ - রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
স্বাধীনতা পরবর্তী জনপ্রতিনিধিরা জনগনের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে: ফিরোজ আলম

নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. ফিরোজ আলম মাসুদ বলেছেন, এই এলাকার জনগন পরিবর্তন প্রত্যাশী। স্বাধীনতা পরবর্তী জনগন যাদেরকেই নিজেদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছেন, তারা জনগনের মনের ভাষা বুঝতে বরাবরই ব্যর্থ হয়েছে। প্রতিবারই সংসদরা জনপ্রত্যাশাকে উপেক্ষা কের নিজেদের এবং দলীয় স্বার্থকেই প্রধান্য দিয়েছে। যার কারণে এই এলাকার আশানরুপ উন্নয়নের বদলে নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ নয়, বটগাছ হয়েছেন।

রোববার বিকালে নোয়াখালী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর-সুবর্ণচর  উপজেলার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ফিরোজ আলম মাসুদ আরো বলেন, নোয়াখালী সদর-সুবর্ণচরে রাস্তা-ঘাটের যে বেহাল দশা, তাতে মনেই হয়না এ আসনের অবকাঠামো উন্নয়নে কোন সরকারি বাজেট ছিলো। অথচ এ আসনের অবকাঠামো উন্নয়নে বরাবরই জনগনের কষ্টার্জিত বাজেটের ধারা অব্যাহত ছিল। এ আসনের জনগন যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে অবকাঠামোতে টেকসই উন্নয়ন দৃশ্যমান করা হবে। যুবকদের বেকার সমস্যা নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহন করা হবে। শিক্ষা-স্বাস্থ্যখাতকে জনপ্রত্যাশা অনুযায়ী সাজানো হবে। মাদক-সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধী সমাজব্যবস্থা গঠন করা হবে।

ফিরোজ আলম বলেন, তিনি ইসলামী আন্দোলন প্রার্থী হিসেবে ইসলামী শরিয়ার আদলে একটি জনকল্যাণমুখী সমাজ বিনির্মানের স্বপ্ন নিয়ে যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের আকন্ঠ সমর্থন পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন। তিনি প্রত্যাশা করেন আগামী ১২ ফেব্রুয়ারী নোয়াখালী সদর-সুবর্নচরের জনগন ইসলামের পক্ষে, ইসলামী শরিয়ার পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।

নির্বাচনী জনসভায় নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুহাম্মদ আব্দুল মুকিতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা কাউসার আহমদ, মাওলানা মোদ্দাচ্ছির হোসাইন, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা ইসরাফিল, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমূখ।