ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালী সদরে ধানের শীষের বিজয়ে বাড়ি-বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ


স্মার্ট প্রতিনিধি
৭:১০ - রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬
নোয়াখালী সদরে ধানের শীষের বিজয়ে বাড়ি-বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ

নোয়াখালী-০৪ আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁর পক্ষে বিজয়ী-পরাজিত দলমত নির্বিশেষে সকলের বাড়ি-বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করেছেন সদর উপজেলার ০৬নং নোয়াখালী ইউনিয়ন যুবদল নেতা রাশেদ রেজা সেলিম।

নির্বাচনের পরদিন শুক্রবার ও শনিবার উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া ও মধ্যম চর উরিয়া গ্রামে তিনি এ মিষ্টি বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এ সময় যুবদল নেতা রাশেদ রেজা সেলিম বলেন, ধানের শীষের এই বিজয় জনগণের বিজয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমরা এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে বাড়ি-বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করছি। ইনশাআল্লাহ, তিনি এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।