ঢাকা রবিবার, মার্চ ১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে দ্বীপ কল্যাণ বহুমূখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন


স্মার্ট প্রতিনিধি
৭:৫৮ - রবিবার, মার্চ ১, ২০২৬
নোয়াখালীতে দ্বীপ কল্যাণ বহুমূখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

নোয়াখালীতে দ্বীপ কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন উৎসব মুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে শাহানাজ সুরাইয়া সভাপতি এবং মো.জহির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

জেলা কর্মসংস্থান ব্যাংক অডিটরিয়ামে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন। 

এই নির্বাচনে ১২টি পদের বিপরীতে দশটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪জন। 

ভোটাররা জানান দীর্ঘদিন ধরে দ্বীপ কল্যাণ বহুমূখী সমবায় সমিতির নেতৃত্বকে একটি গোষ্ঠী কুক্ষিগত করে রেখেছিল। পরিশেষে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচিত করেছেন।