ঢাকা শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০


স্মার্ট ডেক্স
৪:১৪ - মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ জুলাই) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ২৪০ পিস ইয়াবা, ৭৬ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩৬০ বোতল ফেন্সিডিল ও ১৩০ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।