পানিসম্পদ
মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে
এখানে
বসবাস করে। চোখের
সামনে বাজার, স্কুল, কলেজ, জমি সবই ভেঙ্গে যাচ্ছে।এই ভাঙন রোধে জরুরিভাবে
কাজ হাতে নেওয়া হয়েছে। এলাকার মানুষের প্রত্যাশা
অনুযায়ী নদীর ভাঙন ঠেকাতে স্থায়ীভাবে পদক্ষেপ নেবে সরকার।
রোববার দুপুরে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভাঙন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী
বলেন, আজকে দেশে একটা নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের
দুর্দশা লাঘবে যখন যা কিছু করা দরকার সব কিছুর দিকেই তিনি নজর রাখছেন।
প্রত্যেকটা দাবির প্রতি তিনি মর্যাদা দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। সেই দিক
বিবেচনায় আমরা সব সময় কাজ করে যাচ্ছি।
এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য
মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টি.এম
মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ বিএনপির স্থানীয়
নেতারা উপস্থিত ছিলেন ।