নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পোল এলাকা
থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন দক্ষিণ হাতিয়ার মো. ফয়সাল এবং
সুবর্ণচরের জাহাঙ্গীর আলম।
পুলিশ
জানায়, গত ১২ জুলাই জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সাংবাদিক
আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল চুরি হয়। এর আগে সোনাপুর থেকেও আরেকটি
মোটরসাইকেল চুরি হয়। চক্রের সদস্য ফয়সাল মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে
ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকা নেয়। পরে কৌশলে ডেকে
এনে পুলিশে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সুধারাম
মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয়
সদস্য, বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে। আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে
আদালতে পাঠানো হয়েছে।