ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

স্বাদ ও আধুনিকতায় ভোজন রসিকদের জন্য নতুন ঠিকানা 'ক্যাফে নবাবী’


স্মার্ট প্রতিনিধি
১২:৩২ - বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
স্বাদ ও আধুনিকতায় ভোজন রসিকদের জন্য নতুন ঠিকানা 'ক্যাফে নবাবী’

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভোজন রসিকদের জন্য যুক্ত হলো নতুন এক রেস্তোরাঁ- ‘ক্যাফে নবাবী কাবাব এন্ড কাচ্চি ও চাইনিজ বাংলা’। আধুনিক পরিবেশ, রাজকীয় সাজসজ্জা এবং নানা স্বাদের খাবারের সমন্বয়ে রেস্তোরাঁটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় রেস্তোরাঁ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রেস্তোরাঁটি বর্ণিল সাজসজ্জা ও রাজকীয় আবহে সাজানো হয়েছে। আধুনিক অন্দরসজ্জার পাশাপাশি খাবারের বৈচিত্র্যেও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। কাচ্চি বিরিয়ানি, কাবাব, চাইনিজ ও দেশীয় বাংলা খাবারের বিভিন্ন পদ থাকছে খাবারের তালিকায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আসা কয়েকজন অতিথি বলেন, মাইজদীতে উন্নতমানের খাবার ও মনোরম পরিবেশের সমন্বয়ে এমন একটি রেস্তোরাঁর প্রয়োজন ছিল। ‘ক্যাফে নবাবী’র খাবারের তালিকায় কাচ্চি বিরিয়ানি, কাবাবসহ চাইনিজ ও দেশীয় নানা পদ রয়েছে। খাবারের স্বাদ, গুণগত মান ও পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে রেস্তোরাঁটি ভোজন রসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করেন তারা।

‘ক্যাফে নবাবী’ কর্তৃপক্ষ জানায়, ভোজন রসিকদের রুচি ও পছন্দের কথা বিবেচনায় রেখেই রেস্তোরাঁটি সুসজ্জিত ও মনোরম পরিবেশে সাজানো হয়েছে। গ্রাহকদের জন্য থাকছে ঐতিহ্যবাহী কাচ্চি ও বিভিন্ন ধরনের কাবাব। বিশেষ করে পুরান ঢাকার স্বাদের সুগন্ধি ও মুখরোচক কাচ্চি বিরিয়ানি এবং নানা পদের স্পেশাল কাবাব থাকছে তাদের বিশেষ আয়োজনে।

কর্তৃপক্ষ আরও জানায়, খাবারের মান, স্বাদ, পরিচ্ছন্নতা ও আন্তরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মাইজদীবাসীর জন্য নতুন এই রেস্তোরাঁকে একটি মানসম্মত ও রুচিশীল খাবারের ঠিকানা হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।