ঢাকা মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

পাঁচবিবিতে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন


স্মার্ট প্রতিনিধি
৬:৫৫ - মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
পাঁচবিবিতে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নম্বর আয়মা রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারভিত্তিক জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার রহমান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন কড়িয়া বাজার সমবায় সমিতির সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জুয়েল হোসেন, রুহুল আমিন মেম্বার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলজার রহমান তালুকদার।

জুয়েল হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের জরিপের আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, পেশা, আর্থিক অবস্থাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সরকারি সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম সহজ হবে।

এ সময় জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে জরিপকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।