ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


স্মার্ট প্রতিনিধি
৯:৩৭ - বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
নোয়াখালীতে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে প্রবাসী ও তরুণ জনকল্যাণ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার পশ্চিম চরউরিয়া গ্রামস্থ সুমন রোড়ে সংগঠনের কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে শতাধিক মানুষের হাতে সেমাই, দুধ, চিনি, পোলাও চাউল, নুডুস, বাদাম, কিচমিস, মসলা ও মুরগি তুলে দেওয়া হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসী ও তরুণ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবুল হোসেন কিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর নবী বাবুল।

এসময় সংগঠনের উপদেষ্টা জাহেদুল আলম, সহ-সভাপতি সাইফ নজরুল’সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, ঈদে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় ও নিম্নআয়ের মানুষগুলো। তাঁরা সকলেই প্রবাসী ও তরুণ জনকল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত প্রবাসী ও তরুণদের ধন্যবাদ জানান।

প্রবাসী ও তরুণ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবুল হোসেন কিরন বলেন- ২০২৩ সালে মানবিক দায়বদ্ধতা থেকেই সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদক, কিশোরগ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে। এছাড়া নিয়মিতভাবে গরীব ও দুস্থদের আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী ও ঈদ উপহার প্রদান করছে সংগঠনটি।