শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক
দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিউ
ইয়র্কের ব্রুকলিনে লিবার্টি অ্যাভিনিউর বৈঠকখানা পার্টি সেন্টারে এ দোয়া ও
ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয়
স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে
এবং নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল
মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া।
গেস্ট
অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির
এইচ চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী
জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুল।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক
ভারপ্রাপ্ত সদস্য সচিব রিয়াজ মাহমুদ, নিউইয়র্ক সিটি বিএনপির সাবেক সভাপতি
ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেক, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, আল হারুন, মোহাম্মদ
টিপু, অ্যাডভোকেট আরিফ চৌধুরী, প্রফেসর আজাদ, আল মামুন সবুজ, মোহাম্মদ
রাসেল, শাহ স্বপন, রেদওয়ানা রাজ্জাক সেতুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে
জানা গেছে। এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন।