ঢাকা বুধবার, আগস্ট ৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

‘সুবর্ণচর উপজেলা’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন


স্মার্ট প্রতিনিধি
৬:৩৫ - বুধবার, আগস্ট ৫, ২০২৬
‘সুবর্ণচর উপজেলা’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে খেলতে চল’- এই স্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে ‘সুবর্ণচর উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সংলগ্ন রাজ দরবার হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। এ সময় কেক কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্যমী ও ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা জামাল উদ্দিন গাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপদেষ্টা আজগর উদ্দিন দুখু। 

এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, টুর্নামেন্টের উপদেষ্টা ও সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মো. তারেক’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আগামী ২৯ আগস্ট থেকে টুর্নামেন্টের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং  নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহানকে আমন্ত্রণ জানানো হয়েছে।