ঢাকা সোমবার, আগস্ট ১০, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

শ্যামল দত্তের জন্মদিন: মুক্তির দাবিতে সরব সহকর্মী ও সাংবাদিকরা


স্মার্ট প্রতিবেদক
৭:৩২ - সোমবার, আগস্ট ১০, ২০২৬
শ্যামল দত্তের জন্মদিন: মুক্তির দাবিতে সরব সহকর্মী ও সাংবাদিকরা

বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তের জন্মদিন আজ। তবে বিশেষ এই দিনে তিনি কারাগারে থাকায় সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিকদের অনেকে।

সাংবাদিক ঝর্ণা মনি’সহ সহকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন শ্যামল দত্ত। তাঁর জামিন ও মুক্তির বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে একজন সাংবাদিককে কারাগারে রাখার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যারও দাবি জানিয়েছেন কেউ কেউ।

শ্যামল দত্তের মুক্তির দাবি জানিয়ে নোয়াখালীর সাংবাদিক মোহাম্মদ সোহেল বাদশা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অধিকার। সেই অধিকার নিয়েই জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব শ্যামল দত্ত গঠনমূলক আলোচনা ও সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্যামল দত্তের জন্মদিনে দ্রুত তাঁর মুক্তি দাবি করেন এই সংবাদিক।

সহকর্মী ও সাংবাদিকরা বলেন, শ্যামল দত্ত’সহ অন্যান্য কারাবন্ধি সাংবাদিকদের মুক্তির দাবিতে দেশে-বিদেশে বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠেছে। তাদের মতে, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কারাবন্ধি সাংবাদিকদের দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে।