নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।
শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আবুল কাশেম ও মো. আসিফ আরেফিন আহমেদ। এসময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগীরা জানান, বেগমগঞ্জের একলাশপুর মৌজায় জি আর রশিদ আহমেদ ও জি আর তৌফায়েল আহমেদের বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টা করা হচ্ছে।
এ সময় ভুক্তভোগী আবুল কাশেম অভিযোগ করেন, গত ৩১ আগস্টের এক সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন কেয়ারটেকার তাদের পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করেছেন।
ভুক্তভোগীরা প্রকৃত ঘটনা তদন্ত করে সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।