ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ওরা জয়কে ভয় পায়: ফেসবুক পোস্টে ওবায়দুল কাদের


স্মার্ট প্রতিবেদক
৮:১২ - সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
ওরা জয়কে ভয় পায়: ফেসবুক পোস্টে ওবায়দুল কাদের

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এক ফেসবুক পোস্টে লিখেছেন “ওরা জয়কে ভয় পায়”।

সোমবার দুপুরে নিজ ভেরিফায়েড ফেসবুক আইডি’তে এক পোস্টে তিনি এই কথা লিখেন। তবে জয়কে ভয় পায়, ওরা কারা? কাদের ইঙ্গিত করে তিনি এই পোস্ট করেছেন, তা স্পষ্ট করেননি ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের এর ফেসবুক পোষ্টটি হুবাহু তুলে ধরা হলো- ওরা জয়কে ভয় পায়। তিনি মেধাবী ও সাহসী, এটাই সজীব ওয়াজেদ জয়ের অপরাধ। বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ঈর্ষণীয় পর্যায়ে। কর্তৃত্ববাদী শাসক শ্রেণির কাছে জয় ও তাঁর মা শেখ হাসিনা এক ভয়ংকর আতঙ্কের নাম। তাঁরা বর্তমানে দেশে না থাকলেও তাঁদের ছায়ার সঙ্গে শাসকগোষ্ঠী অবিরাম লড়াই করে যাচ্ছে।

এদিকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে ভারতের দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’

ছোটবোন শেখ রেহানা সম্পর্কে শেখ হাসিন বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’ দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে তার দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

এই সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বরে দেশে ফেরার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ফিরলে এয়ারপোর্টেই তাকে হত্যা করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।’