ঢাকা মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী


স্মার্ট প্রতিবেদক
৫:৩৯ - বুধবার, মার্চ ২২, ২০২৩
আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে যুক্ত থেকে ভূমিহীনদের ঘর ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে কেউ ভূমিহীন হলে তাকেও ঘর দেয়া হবে। ঘর পেয়ে দুঃখী মানুষের হাসিই সবচেয়ে বড় পাওয়া। কোনো মানুষই বোঝা হয়ে থাকবে না সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।