ঢাকা মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

আজ ৪ হাজার কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার


স্মার্ট প্রতিবেদক
১:২৪ - শনিবার, জানুয়ারী ৬, ২০২৪
আজ ৪ হাজার কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার


৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শনিবার (৬ জানুয়ারি) সারা দেশের চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।

নির্বাচন ভবনে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান।

তিনি বলেন, আমাদের কমনওয়েলথ ও ওআইসির সঙ্গে বৈঠক হয়েছে। তারা আমাদের নির্বাচনি প্রস্তুতির সব বিষয়ে জানতে চাইলে আমরা সব বিষয়ে তাদের জানিয়েছি। তারা আমাদের প্রস্তুতির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৮টার পর থেকে প্রচারণা শেষ হয়েছে । আমাদের যে প্রস্তুতি সেটা যথাযথভাবে আছে। আগামীকাল (আজ) থেকে নির্বাচনি মালামাল সব কেন্দ্রে যাবে। শনিবার ৪ হাজার কেন্দ্রে ব্যালট পেপার চলে যাবে, আর বাকি কেন্দ্রে যাবে নির্বাচনের দিন সকালে।