ঢাকা রবিবার, মার্চ ১৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় শতাধিক ইসরায়েলি আহত


স্মার্ট আন্তর্জাতিক প্রতিবেদক
১৫:৩৩ - রবিবার, মার্চ ১৫, ২০২৬
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় শতাধিক ইসরায়েলি আহত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় ১০৮ আহত ইসরায়েলিকে  হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় । দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকা থেকে এ তথ্য জানা গেছে।

পত্রিকাটি বলেছে, এ ১০৮ জনের আহত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয় দেয়নি। তাদের মধ্যে কেউ কেউ ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার জেরে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এখন ৮১ জন চিকিৎসাধীন।