ঢাকা বুধবার, মার্চ ২৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালীতে হিসাববিজ্ঞান বিভাগের পুনর্মিলনী: স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার্থীরা


স্মার্ট প্রতিনিধি
১৬:৪৬ - সোমবার, মার্চ ২৩, ২০২৬
নোয়াখালীতে হিসাববিজ্ঞান বিভাগের পুনর্মিলনী: স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার্থীরা

নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় ফিরে এলো স্মৃতিমাখা সেই সোনালি দিনগুলো। দীর্ঘদিন পর সহপাঠী, প্রিয় শিক্ষক এবং চেনা ক্যাম্পাসকে ঘিরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

সোমবার (২৩ মার্চ) সকালে হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত এই আয়োজন চলে রাত পর্যন্ত। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অনুপম চন্দ্র দাস।

এছাড়াও অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, প্রফেসর স্বপন চন্দ্র রায়, মোহাম্মদ দেলোয়ার হোসেন, এশিয়ান টিভির মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের উপ-ব্যবস্থাপক মাহমুদুন নবী জনি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম'সহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পুনর্মিলনীতে ১৯৯১-৯২ ব্যাচ থেকে শুরু করে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে ভাগাভাগি করেন তাদের শিক্ষাজীবনের স্মৃতি, হাসি-কান্না এবং না বলা গল্পগুলো। 

বক্তারা বলেন, এমন পুনর্মিলনী শুধু স্মৃতিচারণ নয়- এটি বন্ধনের নতুন সেতুবন্ধন এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস।

শেষে আবেগঘন মুহূর্তে আবারও একসাথে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।