নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর, পূর্ব চরমটুয়া, চরমটুয়া ইউনিয়নের আশাপাশের
এলাকা নিয়ে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে সুধী সমাবেশ ও
আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার আন্ডারচর ইউনিয়নের নোয়াখালী মডেল কলেজ মাঠে
আয়োজিত সুধী সমাবেশ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় জেলা
পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
হোমায়রা ইসলাম, সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম’সহ স্থানীয়
রাজনৈতিক, সামাজিও ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই অঞ্চলের আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্ডারচরকে কেন্দ্র করে এর আশাপাশের কিছু ইউনিয়ন
নিয়ে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করার কার্যক্রম চলছে। আশা করছি এটি
শীঘ্রই সম্ভব হবে এবং এটা হওয়া দরকার।