ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন


স্মার্ট প্রতিনিধি
৫:৪০ - মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন

চাঁদপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) শাহরাস্তি উপজেলার নির্জন ফুড পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

সকাল থেকে নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট, হাঁড়ি ভাঙা, দড়ি টানাটানি, বস্তা দৌড়, শিশুদের বিস্কুট দৌড়, মোরগ লড়াই এবং নারীদের বালিশ বদল খেলা।

দুপুরে মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মফিজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন সংকট তুলে ধরে সংগঠনের সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক আমির সাইফুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মো. সেলিম হোসেন, লক্ষ্মীপুর জেলা আমির শাহাদাত হোসেন আনন্দ, চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মো. ইয়াছিন হোসেন, কচুয়া উপজেলা সভাপতি মো. মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা সভাপতি মো. মাহাবুব আলম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন এবং সদর উপজেলা সভাপতি সামছুদ্দিন মুরাদ প্রমূখ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা হেযবুত তওহীদের কয়েকশ সদস্য অংশগ্রহণ করেন।