ঢাকা শুক্রবার, আগস্ট ২১, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


স্মার্ট প্রতিনিধি
১০:৫৭ - শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় এবং রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহর মাইজদীতে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস. রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

কর্মসূচিতে নোয়াখালী জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, নোয়াখালী পৌরসভা ছাত্রদল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।