

নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের জেলা প্রতিনিধি সম্মেলন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে
আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নোয়াখালী শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা
শামসুদ্দোহার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- আহলে সুন্নাত
ওয়াল জামা’আত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব আল্লামা মুফতী গিয়াস উদ্দিন
তাহেরী।
সম্মেলনে মুফতী গিয়াস উদ্দিন তাহেরী বলেন, রাজনীতি যার
যার, আহলে সুন্নাত ওয়াল জামা'আত সবার। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের আহ্বান জানান।
সম্মেলনে
বিশেষ বক্তা ছিলেন আল্লামা সাদেকুর রহমান। এছাড়া, আমন্ত্রিত অতিথি হিসেবে
আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর
রহমান, যুগ্ম মহাসচিব মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, যুগ্ম মহাসচিব
আল্লামা মাসউদ হোসাইন আল কাদেরী, যুগ্ম সাংগঠনিক সচিব আল্লামা সাদেকুর
রহমান খান, নোয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন
নয়ন, মুফতি আবদুল আলিম আল কাদেরী, মাওলানা মিজানুর রহমান আল কাদেরী’সহ
সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত
করা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের
বিষয়ে আলোচনা করা হয়।