নিত্য-প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে নোয়াখালীতে চালু হয়েছে চেইনশপ ‘ডেইলি শপিং’-এর নতুন আউটলেট।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের মাইজদী বাজারে পোলে আউটলেটটির উদ্বোধন করা হয়।
নতুন এই আউটলেটে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ, শিশুখাদ্য, পানীয়, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরনের নিত্য-প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য পাওয়া যাবে। ক্রেতারা এসব পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. ফিরোজ আলম জানান, ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্য-প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সরবরাহের লক্ষ্যেই প্রতিষ্ঠানটির ১৩৯তম আউটলেট চালু করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতাদের কেনাকাটার সুবিধা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ডেইলি শপিংয়ের ম্যানেজার (বিজনেস এক্সপানশন) হাসানুর রহমান, সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. রিপন হোসেন, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল মুতী এবং প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী বিমলেস মজুমদার মিঠু ও পিন্টু মজুমদারসহ অন্যরা।