ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

মেহেরপুরে সড়ক দুর্ঘটনা, আনসার সদস্যসহ নিহত ২


স্মার্ট প্রতিনিধি
৫:২১ - মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩
মেহেরপুরে সড়ক দুর্ঘটনা, আনসার সদস্যসহ নিহত ২

মেহেরপুরের মুজিবনগরে শ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিজন (২০) ও রাইদুল (২২)। এদের মধ্যে রাইদুল আনসার সদস্য। তাদের গ্রামের বাড়ি উপজেলার দাড়িয়াপুর।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর থানার ওসি মো. আবদুল আলিম।

ওসি আবদুল আলিম বলেন, বিজন ও রাইদুল ভোরে যশোর যাওয়ার পথে সদর থানার শ্যামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই জনই নিহত হয়।

পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে তিনি জানান।