ঢাকা সোমবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩৭


স্মার্ট আন্তর্জাতিক প্রতিবেদক
১৪:৪৩ - মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩
মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া ওই অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। খবর সিএনএনের।

কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ কিংবা নিহতরা কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।