ঢাকা রবিবার, এপ্রিল ৫, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

হাতিয়ায় ফেরিঘাট পরিদর্শন, নতুন ফেরির আশ্বাস প্রতিমন্ত্রী রাজীব আহসানের


স্মার্ট প্রতিনিধি
১৫:২৭ - শনিবার, এপ্রিল ৪, ২০২৬
হাতিয়ায় ফেরিঘাট পরিদর্শন, নতুন ফেরির আশ্বাস প্রতিমন্ত্রী রাজীব আহসানের

নোয়াখালীর হাতিয়ায় ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এসময় তিনি যাতায়াত ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান।

শনিবার দুপুরে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি ফেরিঘাট ও নদীপথের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সকল মানুষের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় হাতিয়ার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে নেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। দুই পাশের ফেরিঘাট সম্প্রসারণের পাশাপাশি আসন্ন ঈদুল আজহার আগেই নতুন ফেরি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যাত্রী ও যানবাহন পারাপার সহজ হবে এবং দীর্ঘ লাইনের সমস্যাও কমে আসবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে হাতিয়ার মানুষের ভোগান্তি কমিয়ে আনা হবে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়ন হলে হাতিয়ার যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী প্রমূখ।  

সর্বশেষ - সারাবাংলা