

আগামীকাল প্রাথমিকের বৃত্তির ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রাথমিকের বৃত্তি ফল প্রকাশ করা হবে। এদিন সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।