ঢাকা বুধবার, মে ২০, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ঢাকার সঙ্গে দিরাই-শাল্লার নিরাপদ যোগাযোগ প্রতিষ্ঠিত হবে


স্মার্ট প্রতিনিধি
৯:১৭ - রবিবার, মে ২৮, ২০২৩
ঢাকার সঙ্গে দিরাই-শাল্লার নিরাপদ যোগাযোগ প্রতিষ্ঠিত হবে

প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্ন ও বহুল প্রত্যাশিত দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ মে) বেলা ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুরঞ্জিত পত্নী ড. জয়া সেন গুপ্তা এমপি ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সওজ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, ঠিকদারি সংস্থার কর্ণধার লুৎফুর রহমান দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, আওয়ামী লীগ নেতা সিরাজউদদৌলা, কাজল বরন দাস প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন- শাল্লা উপজেলার নির্বাহী অফিসার আল মুক্তাদির, দিরাইর ইউএনও মাহমুদুর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহ, ওসি কাজী মোক্তাদির হোসেন, ওসি আমিনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্ত বলেন, দিরাই শাল্লাবাসীর ভালবাসার মানুষ প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্ন বাস্তবায়নে আজ শুভ সূচনার দিন। বহুল কাংখিত দিরাই শাল্লার আঞ্চলিক মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন মধ্য দিয়ে সুনামগঞ্জ সদর দিরাই উপজেলা ভায়া শাল্লা-আজমিরীগঞ্জ হয়ে রাজধানী ঢাকার সাথে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। উৎপাদিত কৃষিজাত পণ্য, মৎস্য সম্পদ ইত্যাদি পরিবহন সহজতর হবে, জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে ।

তিনি আরো বলেন, ভাটি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিটি পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে এই কাজটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ জন্য এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান ড. জয়া সেন।

এদিকে, স্বাধীনতার ৫২ বছর পর দিরাই-শাল্লা সংযোগ সড়ক স্থাপিত হওয়ার খবরে দুই হাওর অধ্যুষিত দুই উপজেলাবাসির সাধারণ জনগনের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

সড়ক ও জনপদ বিভাগ সুত্রে জানা গেছে, দুই উপজেলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রচেষ্টায় ২০০৯ সালে দিরাই হতে শাল্লা পর্যন্ত সড়ক নির্মাণ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু প্রকল্প এলাকা হাওড় অঞ্চলে অবস্থিত হওয়ায় বিভিন্ন বাস্তবমুখী কারণে ২০১৭ সালে প্রকল্পটি অসমাপ্ত অবস্থায় সমাপ্ত ঘোষণা করা হয়। পরবতীতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের পত্নী দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা সড়কটি নির্মাণে একাধিকবার জাতীয় সংসদে দাবি উত্থাপন করেন। ড. জয়া সেনের দৃঢ় প্রচেষ্টায় সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্নের এই সড়ক নির্মাণ কাজ নতুন ভাবে একনেকে অনুমোদিত হয়।

কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জন্মভূমি নির্মাতা-ওহিদুজ্জামান চৌধুরী-দি নির্মিত জয়েন্ট ভেনচার কাজটি নির্মাণ করছে। ৪টি প্যাকেজে প্রাক্কলিত মুল্য ধরা হয়েছে ৬২৮ কোটি ৫৪ লক্ষ টাকা।