ঢাকা সোমবার, মার্চ ২, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

ফিলিপাইনে নৌকাডুবিতে নিহত ২৫


স্মার্ট আন্তর্জাতিক প্রতিবেদক
৮:০৬ - শুক্রবার, জুলাই ২৮, ২০২৩
ফিলিপাইনে নৌকাডুবিতে নিহত ২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে নৌকাডুবির ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

ঝোড়ো বাতাসের মধ্যে বৃহস্পতিবার (২৭ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে যাত্রীবাহী ওই নৌকাটি ডুবে যায়।

শুক্রবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রবল বাতাসের মধ্যে রাজধানী ম্যানিলার কাছে একটি নৌকা ডুবে গেছে এবং কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাডুবিতে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কার্যত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি)।

রয়টার্স বলছে, ডুবে যাওয়া নৌকায় ঠিক কতজন আরোহী ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে দুর্যোগ কর্মকর্তা নিল ফেরার ডিজেডআরএইচ রেডিওকে বলেছেন, নৌকাডুবির পর ৪০ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও ছয়জন নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে।