ঢাকা বুধবার, মে ২০, ২০২৬


https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2025/06/728X90_Option.gif

নোয়াখালী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তারেকের দাপন সম্পন্ন


স্মার্ট প্রতিনিধি
১৩:৩৮ - বুধবার, মে ২০, ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সাবেক  আহ্বায়ক তারেকের দাপন সম্পন্ন

নোয়াখালী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইকবাল করিম তারেকদাপন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) বাদ আছর জেলা শহরের হাউজিং জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা এবং বাদ মাগরিব সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের নোয়াখালী মৌজায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাপন সম্পন্ন করা হয়।

ইকবাল করিম তারেকের নামাজে জানাযায় তাঁর দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ অংশ নেন। দাপন সম্পন্ন করার পর কবরস্থানে দলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে জানানো হয় শ্রদ্ধা।

গত সোমবার (১৮ মে) ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন ইকবাল করিম তারেক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক যৌথ শোকবার্তায় সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।